আবনা : পূর্ব জেরুজালেমে আরো অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনাযাযাদি ডেস্ক রামাল্লার মসজিদ আগুনে পোড়ার পরজেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা ক্রমেই বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় বুধবার পশ্চিম তীরের রামাল্লায় ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। রামাল্লার এক কর্মকর্তা জানান, বুধবার ভোরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের লাগানো আগুনে পুড়ে গেছে মসজিদের দ্বিতীয় তলা। ইসরাইলি পুলিশও আগুন লাগানোর ঘটনাটি নিশ্চিত করেছে এবং তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। এদিকে জেরুজালেমের আল-আকসা মসজিদে ঘনঘন ইহুদি প্রবেশ এবং সাম্প্রতিক সংঘর্ষের মাধ্যমে ইসরাইল এই অঞ্চলকে একটি ধর্মযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সংবাদসূত্র : আল-জাজিরা, রয়টার্স, মা'আন নিউজ
ফিলিস্তিনের এক নিরাপত্তা কর্মকর্তা বুধবার জানান, ইসরাইলি বসতি স্থাপনকারীরা ইহুদিদের শিলো বসতির কাছে আল-মুঘাইর গ্রামে একটি মসজিদের দ্বিতীয়তলায় আগুন ধরিয়ে দেয়। সোমবার পশ্চিম তীর ও তেল আবিবে পৃথক ছুরিকাঘাতের ঘটনায় দুই ইসরাইলি নিহত হওয়ার পরই মসজিদে এই হামলার ঘটনা ঘটে। এছাড়া মঙ্গলবার ইসরাইলি সেনারা পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে সংঘর্ষ চলার সময় এক ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে।#
১৩ নভেম্বর ২০১৪ - ১৪:৩২
News ID: 651211
ধর্মযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল : অভিযোগ মাহমুদ আব্বাসের